প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
বাগেরহাটের তরুন ছাএনেতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় ও প্রতিপন্ন করায় অভিযোগ

বাগেরহাটের তরুন ছাএনেতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় ও প্রতিপন্ন করায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট
বাগেরহাটে ছাত্রদল নেতার ইভটিজিং, সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক কিশোরগ্যাং বিরোধী এবং বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে ঈর্ষান্নিত হয়ে একটি সংঘবদ্ধ গোষ্ঠী তার বিরুদ্ধে বিভিন্ন প্রচার মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে ,থানায় জিডি
বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এর বিরুদ্ধে কিছু সঙ্ঘবদ্ধ দুষ্কৃতিকারী বিভিন্ন প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালায়।
অনুসন্ধানে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলাধীন রাখালগাছি ইউনিয়নের কতিপয় সঙ্ঘবদ্ধ দুষ্কৃতিকারীরা বাগেরহাট সদর উপজেলা ছাত্রদল এর সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং উন্নয়নমূলক কর্মকান্ডে ঈর্ষাণিত হয়ে এবং ইভটিজিং ,মাদক ,কিশোরগ্যাং , সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী অবস্থানের কারণে।
তাকে জড়িয়ে একটি সংঘবদ্ধ গোষ্ঠী মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে ।
এবং রাজনৈতিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে কিছু কুচক্রিমহল বিভিন্নভাবে বিভিন্ন প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রদলনেতা হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে
যাহার নং
২৭৭ তারিখ ০৫/০৩/২৬।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব দীর্ঘদিন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন, একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দায়িত্ব পালন করেন।
দায়িত্বপালনকালে স্বল্প সময়ে বিদ্যালয়টির ব্যাপক উন্নয়ন সাধন করেন এবং বিভিন্ন মাদক বিরোধী সন্ত্রাসবিরোধী ও কিশোরগ্যাং বিরোধী ও ইভটিজিং বিরোধী অবস্থান নেন।
এবং তাছাড়া বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করায় তার কাজে ঈর্ষান্বিত হয় ।
যারফলে দুষ্কৃতিকারীদের ক্ষতির আশঙ্কা থেকে বিশেষ করে স্থানীয় কিশোরগাং, মাদকাশক্তরা ও মাদক ব্যবসায়ী, দুষ্কৃতিকারীরা বিপাকে পড়ে যায়,বা যেতে পারে এ আশঙ্কা থেকে তার বিরুদ্ধে মিথ্যা ভীত্তীহীন অপপ্রচার ও বিভিন্ন ভাবে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় নাগরিক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা চক্রটিকে দ্রুত শনাক্তকপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন